বেনাপোল সীমান্ত এলাকায় বিএসএফ কর্তৃক গুলিবিদ্ধ বাংলাদেশি যুবকের লাশ উদ্ধার করেছে পোর্ট থানা পুলিশ

গোলাপগঞ্জ  প্রতিনিধি=>
 হাফিয শাহিন আহমদ :
ভারতের বি এস এফ সদস্যরা একের পর এক লাশ উপহার দিচ্চে বাংলাদেশকে,
বেনাপোল বাহাদুরপুর সীমান্ত থেকে রিয়াজুল ইসলাম  (২৪) নামে এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে বেনাপোল পোর্ট থানার পুলিশ। নিহত রিয়া মোড়ল বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর গ্রামের আব্দুর জব্বার কাটুর ছেলে। তার গলায় গুলির চিহ্ন রয়েছে। ভারতের বাঁশ ঘাটা বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাকে গুলি করে হত্যা করেছে বলে জানিয়েছে বিজিবি’র সুবেদার সরোয়ার হোসেন।
ধান্যখোলা বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার সরোয়ার হোসেন জানান, আজ  সকালে এলাকার মানুষের মাধ্যমে জানতে পারি সীমান্তে ২৬ এস মেইন পিলার হতে ৩-টি এর কাছে কাটা তারের বেড়ার কাছে একটি লাশ পড়ে আছে। পরে ঘটনাস্থলে গিয়ে লাশ দেখে সিও স্যারকে জানানোর পর ঘটনাস্থল থেকে বেনাপোল পোর্ট থানা পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মামুন খান বলেন, বিজিবি ও স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। লাশের পাশে ৫-৬ কেজি গাঁজার প্যাকেট ও পাওয়া যায় বলে জানান, বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খানঁ।

No comments

Powered by Blogger.