"গোয়াইনঘাটে আবারও বাড়ছে বন্যার পানি,ক্ষেতের মাঠ পরিদর্শনে কৃষি কর্মকর্তা"

সৈয়দ হেলাল আহমদ বাদশা::
 গতকাল রাত থেকে আবারও গোয়াইনঘাটে বাড়ছে বন্যার পানি। আজ দুপুর ১২'০০ ঘটিকার সময় উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল মোতালেব নন্দিরগাঁও ইউনিয়নের কয়েকটি গ্রামে ক্ষেতের মাঠ, বীজ তলা,সবজি ও ভাসমান বেড প্রাপ্ত কৃষকদের নিয়ে সরজমিন পরিদর্শন করেন।

 নন্দীর গাঁও ইউনিয়নে মোট ৩২ জন কৃষক সবজি বীজ ও ৩ জন কে ভাসমান বেডে চারা লাগানোর সুবিদা দেওয়া হয়েছে।

 এই মোতাবেক ৪ নং ওয়ার্ডে ১১ জন সবজি ও ৩ জন কৃষক ভাসমান বেডে চারা লাগানোর সুবিধা পেয়েছেন। বন্যা আর ভারী বর্ষণের ফলে এখনো কোনো কৃষক কাজ করার সুবিধা করতে পারছে না। বীজতলা সরজমিন পরিদর্শনে তিনি জানান প্রায় ৩ হেক্টর পরিমান বীজতলার ক্ষতি হয়েছে।

 এ সময় উপস্থিত ছিলেন ৪ নং ওয়ার্ড মেম্বার মোঃ আলতাব আলী, জাকির হোসেন, কৃষক নুরুল ইসলাম, আমির উদ্দিন, নুরুল আমিন, সোরহাব উদ্দিন, জামাল উদ্দিন প্রমুখ।

No comments

Powered by Blogger.