জগন্নাথপুর ১নং কলকলিয়া ইউনিয়নের ৭, ৮এবং ৯নং ওয়ার্ডে পানি বন্দীদের শুকনা খাবার বিতরণ। মোহাম্মদিয়া লতিফিয়া ইসলামি সমাজ কল্যাণ পরিষদ এর উপদেষ্টা জনাব আছকির আলী

হাফিজ মোস্তাক আহমদঃ- পানি ও বন্যায় মানুষ যখন দিশাহারা ও কষ্ট, বিপদে। সেই সময় জগন্নাথপুর উপজেলার ১নং কলকলিয়া ইউনিয়নের ৭,৮ও৯ নং ওয়ার্ডের মোহাম্মদিয়া লতিফিয়া ইসলামী সমাজ কল্যান পরিষদের প্রবাসী উপদেষ্টা সুপার মামদপুর গ্রামের জনাব আছকির মিয়া সাহেবের অর্থায়নে ও মোহাম্মদিয়া লতিফিয়া ইসলামী সমাজ কল্যান পরিষদের সহযোগিতায় কলকলিয়া ইউনিয়নের ৭,৮ও৯ নং ওয়ার্ডের হিজলা,নাদাম পুর,ফরিদপুর,মজিদপুর,সুপার মামদপুর,গোড়ার গাঁও,খাশিলা পশ্চিম পাড়া,খাশিলা পূর্ব পারা,মামদপুর গ্রামে তিন শতাধিক মানুষদের মধ্যে শুকনা খাবার বিতরন করা হয়।এই সময় উপস্থিত ছিলেন অত্র সংগঠনের প্রতিষ্টাতা ও পৃষ্টপোষক হাফিজ ক্বারী নুরুল হক।উপস্হিত ছিলেন অত্র সংগঠনের উপদেষ্টা মাফিজ আলী, সৈয়দ নছিউর রহমান, কাজী আব্দুল মছব্বির,অত্র সংগঠনের সভাপতি মাওলানা শিহাব উদ্দিন সাহেব ও সহ-সভাপতি শফিকুর রহমান চৌধুরী,উপস্হিত ছিলেন অত্র সংগঠনের সাধারণ সম্পাদক হাফিজ সাজ্জাদুর রহমান ও উপস্হিত ছিলেন সুয়েবুর রহমান সেবু, ফারুক আহমদ, কয়েছর রহমান খছরু,হাফিজ সৈয়দ জাবের,মিজানুর রহমান,আল আমিন তালুকদার প্রমুখ।আল্লাহ তায়ালা যেন তা কবুল করেন।এবং যার যার অবস্থান থেকে যেন তৌফিক অনুযায়ী সবাই এই বিপদের সময় মানুষ পাশে দাড়ান।

No comments

Powered by Blogger.