গোয়াইনঘাটে জেলা প্রশাসকের উপুর্যপরি বন্যার ক্ষযক্ষতি সরজমিন পরিদর্শন ও ত্রাণ বিতরন।

সৈয়দ হেলাল আহমদ বাদশা::
আজ মঙ্গলবার ১২ ঘটিকায় উপজেলার উপর্যুপরি বন্যার ক্ষয়ক্ষতি সরেজমিন পরিদর্শনের জন্য জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম মহোদয় পশ্চিম এবং পূর্ব আলীরগাঁও ইউনিয়নের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। 

পরিদর্শনকালে সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্থদের মধ্যে শুকনো খাবার ও নিত্য প্রয়োজনীয়  কিছু  সরঞ্জামাদি বিতরণ করেন।

এ সময়  সাথে ছিলেন সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার জনাব মো.নাজমুস সাকিব, উপজেলা চেয়ারম্যান ফারুক আহমেদ,সহকারী কমিশনার (ভূমি) এ কে এম নূর হোসেন নির্ঝর,  ভারপ্রাপ্তে পুলিশ কর্মকর্তা জনাব আব্দুল আহাদ,নির্বাহী প্রকৌশলী জনস্বাস্থ্য, সিলেট, ইউপি চেয়ারম্যান (দায়িত্বপ্রাপ্ত) আবুল খায়ের ও ইউপি সদস্যবৃন্দ।

No comments

Powered by Blogger.