ফ্যাশন নয় হাফপ্যান্ট পরিধান করা গুনাহের কাজ - হুমায়ুন রশীদ | আমন্ত্রণ বাংলা | Amontron Bangla
ডেস্ক রিপোর্ট :: বর্তমান এই আধুনিক যুগে সবকিছু যেমন আধুনিকতায় ভরপুর হচ্ছে তেমনি অপসংস্কৃতি ভরে যাচ্ছে সমগ্র বিশ্ব। মানুষ যেমন উপকৃত হচ্ছে তেমনি অপকার করছে সর্বত্র। অনলাইন অফলাইনে যেদিকে তাকাই সেদিকে শুধু হতাশার খবর। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনী ব্যবস্থা। প্রত্যেক মুসলিম নর-নারীর উপর ফরজ কিছু নিয়মকানুন আছে। এরমধ্যে কাপড় পরিধান করাও একটি ফরজ বিধান। একজন পুরুষের নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা ফরজ। বর্তমানে দেখা যায় কিছু যুবক ইহুদি ও খ্রিস্টান তথা বিধর্মীদের কর্মকাণ্ড দেখে তা অনুসরণ করা শুরু করেছে তারমধ্যে একটি হচ্ছে হাফপ্যান্ট পরিধান করা অর্থাৎ হাটুর উপরে প্যান্ট পরিধান করা। একসময় হাফপ্যান্ট তথা হাঁটুর উপরে প্যান্ট পরিধান করা ''যুবক'' শহরে খুব বেশি দেখা যেত। এখন তা গ্রামাঞ্চলেও ছড়িয়ে পড়েছে। যুবকরা সেটাকে ফ্যাশন মনে করে। সেটা অনেক গুনাহের কাজ। কারণ ফরজ বিধান অমান্য করার কারণে অবশ্যই শাস্তি পেতেই হবে। ফরজ বিধান অমান্য তথা হাফপ্যান্ট পরিধানের কারণে বিশুদ্ধ তাওবা ছাড়া আর কোন উপায় নাই। আল্লাহ বলেন- "হে ইমানদারগণ তোমরা আল্লাহ পাকের নিকট বিশুদ্ধ তাওবা কর" [আল- কুরআন] বিশুদ্ধ তাওবা মানে আল্লাহর নিকট খাঁটি তাওবা করা। একদা হযরত ওমর (রাঃ) কে তাওবায়ে নাসূহা সম্পর্কে প্রশ্ন ...

No comments