বন্যার পানি আরো অবনতি বাড়ছে দুর্ভোগ দিশেহারা মানুষ | আমন্ত্রণ বাংলা

সৈয়দ হেলাল আহমদ বাদশা :: ২০০৪ সালের সেই ভয়াবহ বন্যা, সেই বন্যার সাথে যারা পরিচিত সেই দিনের কথা মনে হলে আজও গাঁ শিউরে উঠে। দীর্ঘ ১৫ বছর পর আবার বড় ধরনের বন্যার কবলে প্লাবিত হলো গোয়াইনঘাট উপজেলার মানুষ। গতকাল পর্যন্ত প্লাবিত ছিল নিন্মাচ্ছল। বিছিন্ন ছিল প্রধান প্রধান যোগাযোগ ব্যবস্হা। সাথে রয়েছে বিদ্যুত বিভ্রান্তি। অনেক জায়গা বন্যার পানিতে বিদ্যুতের লাইন ডুবে যাওয়ায় বিদ্যুত সংযোগ  দিতে হিমসিম খাচ্ছেন পল্লী বিদ্যুত সমিতির কর্মকর্তরা। মুঠো ফোনে চার্জ না থাকায় অনেকে আত্বীয় স্বজনের সাথে যোগাযোগ করতে পারছেন না। গতকাল বিকাল বেলা দেখতে পাওয়া যায় হাওর আর নিন্মাচ্ছলের অনেকে হাস মোরগ গবাদিপশু  নিয়ে নিজ নিজ আত্বীয়ের বাড়ীতে আশ্রয় নিচ্ছেন। বিরামহীন ভাবে মুসলধারে হচ্ছে  বারিবর্ষন। যার দরুন বন্যাকবলিত মানুষজনের ভোগান্তির শেষ নেই।আজ প্রধান প্রধান গ্রামের ও অনেকের বসত ভিটায় পানি। তলিয়ে গেছে অনেক স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা। আজ সকাল পর্যন্ত বন্যার পানি বেড়েই চলেছে। বিরামহীনভাবে টানা বর্ষণের ফলে অনেকের উনুনে আগুন জ্বালানোর মত নাই খড়খুটো। পানিবন্দি মানুষ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের জন্য বাহিরে বের হতে পারছেন না। তাই অনিচ্ছাসত্ত্বেও অর্ধাহারে-অনাহারে থাকতে হচ্ছে। দেখা দিয়েছে গবাদিপশুর খাদ্য সংকট। এমতাবস্থায় উপজেলা প্রশাসন বরাবরে জোর দাবি জানাচ্ছি নির্যাতিত নিপীড়িত বন্যাকবলিত বিপন্ন মানুষদের ত্রাণ সহায়তা দিতে অনতি বিলম্বে গোয়াইনঘাট উপজেলাকে দুর্যোগপূর্ণ উপজেলা ঘোষণা সময়ের দাবি। আমি/ আমরা আশা রাখি বন্যাকবলিত বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের কথা বিবেচনা করে উপজেলা প্রশাসন সম্মতি জ্ঞাপনে সদয় হবেন।

No comments

Powered by Blogger.