করোনায় আক্রান্ত মাশরাফী বিন মুর্তজা


আমন্ত্রণ বাংলা ডেস্ক:-
জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মুর্তজা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। জানা গেছে, জ্বর থাকায় গত দুইদিন আগেই করোনা পরীক্ষার জন্য নমুনা দেন তিনি। ঢাকার শিশু হাসপাতালের ল্যাবে তার নমুনা পরীক্ষা হয়। গতকাল রিপোর্ট জানানো হয়। রিপোর্টে পজেটিভ হন এই সংসদ সদস্য। জানা গেছে, মাশরাফী শারীরিকভাবে সুস্থ আছেন। বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন তিনি। সকলের কাছে দোয়া প্রার্থী তিনি।

No comments

Powered by Blogger.