সৈয়দ আজিজুর রহমান ও হাজী সোনা উল্লাহের মৃত্যুতে লুৎফুর রহমানের শোক প্রকাশ।

গোয়াইনঘাট প্রতিনিধি ::  উত্তর সিলেটের ঐতিহ্যবাহী গোয়াইনঘাট উপজেলার নওয়াগাঁও গ্রামের সৈয়দ লিয়াকত আলী সাহেবের আব্বা বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ আজিজুর রহমান ও আঙ্গারজুর গ্রামের লন্ডন প্রবাসী বাবুল আহমদের শ্রদ্ধেয় পিতা আলহাজ্ব সোনা উল্লাহ সাহেব ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

উনাদের মৃত্যুতে গোয়াইনঘাট উপজেলার বি এন পি এর আহবায়ক ও বিশিষ্ট শিক্ষানুরাগী জনাব লুৎফুর রহমানের শোক প্রকাশ।

উত্তর সিলেটের সুপরিচিত ব্যক্তিত্ব, বিশিষ্ট ব্যাবসায়ী জনাব লিয়াকত আলীর শ্রদ্ধেয় পিতা বিশিষ্ট ব্যাবসায়ী জনাব সৈয়দ আজিজুর রহমান গত ২৩শে জুন (মঙ্গলবার) বাংলাদেশ সময় ভোর ৬-০৫ মিনিটে এবং পিয়াইনগুল পরগণার বিশিষ্ট মুরব্বি আলহাজ্ব সোনা উল্লাহ গত ২৩শে জুন (মঙ্গলবার) বাংলাদেশ সময় বাদ ফজর তাহার নিজ বাস ভবন বাগান বাগিচার সালুটিকর হাউসে ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারা তাদের আত্মীয় স্বজনসহ ও দেশ-বিদেশে অসংখ্য অগণিত শুভাকাঙ্খী রেখে গেছেন। আজিজুর রহমান সাহেবের জানাযার নামাজ নিজ গ্রাম দশগাঁও নওয়াগাঁও উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে বাদ যোহর অনুষ্ঠিত হয়েছে এবং সোনা উল্লাহ সাহেবের ১ম জানাযা বাদ যোহর বাগান বাগিচায় এবং ২য় জানাযা বাদ আসর আঙ্গারজুর আলিম মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়।

এদিকে মরহুম সৈয়দ আজিজুর রহমান ও সোনা উল্লাহ সাহেবের মৃত্যুতে জনাব লুৎফুর রহমান বলেন উনাদের ইন্তেকালে আমরা ও এলাকাবাসী দুই মহান ব্যক্তিত্বকে হারালাম , যা কখনও পূরণ হবার নয়। তিনি তাদের মাগফিরাত কামনা করেন এবং পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য যে, সৈয়দ আজিজুর রহমান সাহেব ও আলহাজ্ব সোনা উল্লাহ সাহেব দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।

আল্লাহ তা'আলা যেন উনাকে বেহেশতের সর্বোচ্চ স্থান জা
ন্নাতুল ফৈরদাউসের মেহমান হিসেবে কবুল করেন, আমীন।

সংবাদটি শেয়ার করে সবার কাছে পৌঁছে দিন।

No comments

Powered by Blogger.