পশ্চিম ইউনিয়নবাসী সহ সবাইকে আবুল কালাম আজাদের ঈদ শুভেচ্ছা

গোয়াইনঘাট প্রতিনিধি

পরগনা বাজার উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী শিক্ষক, অভিযাত্রিক ইয়ুথ ক্লাবের প্রধান উপদেষ্টা, পশ্চিম জাফলং ইউনিয়ন ক্রীড়া ফাউন্ডেশন সাংগঠনিক সম্পাদক ও গোয়াইনঘাট উপজেলা শিক্ষক সমিতির যুগ্ম সমাজ কল্যাণ সচিব  আবুল কালাম আজাদ তাঁর শুভেচ্ছা বাণীতে  বলেন ঈদ মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব। ঈদকে ঘিরে গরীব, দুঃখী, ধনী, দরিদ্র সকল মানুষের মাঝে আনন্দের বার্তার আগমন ঘটে।এই দিনটি মানুষের মধ্যে সাম্য ও সম্প্রীতির বন্ধনে উজ্জ্বল হয়ে ওঠে। মানুষ তাদের সকল হিংসা-বিদ্বেষ ও ভেদাভেদ ভুলে গিয়ে মানবপ্রেমে জাগ্রত হয়।  মনের মলিনতা  ধুয়ে-মুছে ঈদ সবার জন্য আনন্দ বয়ে আনুক ।তিনি পশ্চিম জাফলং ইউনিয়নবাসী সহ  সকলের অনাবিল সুখ-শান্তির জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন।

 তিনি বলেন আসুন সবাই মহান আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যেন আমাদের করোনা ভাইরাসের বয়াল থাবা থেকে  হেফাজতে রাখেন।

সমাজের অপেক্ষাকৃত দরিদ্র, অবহেলিত ও বঞ্চিত মানুষের প্রতি সাহায্য ও সহমর্মিতার হাত বাড়িয়ে দেয়া মুসলমান হিসাবে আমাদের কর্তব্য।তাই আসন সমাজের অসহায়দের পাশে দাড়াই যার যার সামর্থ্য অনুযায়ী।

পরিশেষে আবারো সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন আসুন করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে বাঁচতে নিজে সচেতন হই অন্যকেও সচেতন করি, বেশি বেশি করে আল্লাহর এবাদত বন্দেগি করি।

No comments

Powered by Blogger.